মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

খিলক্ষেতে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

ঢাকার উত্তরায় রাজউক ভবনে দু’দলের সংঘর্ষের ফলে আটক হিরন মিয়া (৫০) পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়লে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এরে আগে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করে পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, খিলক্ষেতের ব্যবসায়ী হিরন মিয়া বিকেল ৫টা ১০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় রাজউক উত্তরা ভবনে সংঘর্ষের ঘটনায় হিরনকে আটক করা হয়।

৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিরনকে আটক করে। ৪০ মিনিট পর আমিনুল ইসলাম নামে একজন হিরনের বিরুদ্ধে মামলা করার সময় উত্তরা পূর্ব থানায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হিরনের পরিবার জানিয়েছে, তিনি রাজউক অফিসে গিয়েছিলেন একটি পরিকল্পনার অনুমোদন নিতে।

হিরনের স্ত্রী জানান, এ সময় কয়েকজন তাকে মারধর করে আটকে রাখে। এরপর তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com