বৃহস্পতিবার, ০৯:০৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পতাকা বিকৃতির অভিযোগ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

একটি অনলাইন পোস্টে ইরানের পতাকা থেকে প্রতীক মুছে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের দলের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করবে দেশটির ফুটবল ফেডারেশন। রোববার সংস্থাটির আইন উপদেষ্টা এই কথা বলেছেন।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাথে আগামীকাল মঙ্গলবার ইরানের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুটবল দলের টুইটার ব্যানারে ইরানের পতাকার মাঝের প্রতীকটি ছাড়াই দেয়া হয়েছে। লাল, সাদা এবং সবুজ রঙের পতাকার কেন্দ্রে ‘আল্লাহ’ লেখাটি দেশটির ১৯৭৯ সালের বিপ্লবের সাথে যুক্ত একটি প্রতীক।

গত ২৫ নভেম্বর একই ধরনের বিকৃত পতাকা ব্যবহার করা হয়েছে দলটির অফিসিয়াল টুইটার এবং ইনস্টাগ্রাম পোস্টগুলোতে।

তীব্র সমালোচনার মুখে রোববার বিকেলে যুক্তরাষ্ট্র ফুটবল দলের টুইটার ব্যানারে ইরানের পতাকাটি সংশোধন করে দেয়া হয়েছে। আর সরিয়ে দেয়া হয়েছে পোস্টগুলো।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com