সোমবার, ১২:৩৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভুটানের জালে বাংলাদেশের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক.
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পঠিত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে সোমবার (১৩ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল মারিয়া-তহুরারা।

ভুটানের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে মারিয়ারা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভুটান। এবার তারা স্বাগতিকদের সামনে পেলো লজ্জার হারের স্বাদ।

দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ভুটানের ডিফেন্ডার রিজিং ওয়াংমো বল ক্লিয়ার করতে গিয়েছিলেন, কিন্তু সামনে থাকা তহুরার খাতুনের পায়ে লেগে বল জড়ায় জালে।

প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে বাংলাদেশ। ৪১ মিনিটে মারিয়া মান্ডার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রসে গোলমুখ থেকে হেডে ব্যবধান আরো বাড়ান তহুরা (৩-০)।

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের বাইরে থেকে রিপার সোজা শটে আরো এক গোল। ব্যবধান বাড়ে ৪-০। ৬৭ মিনিটে মারিয়ার শট ফিস্ট করে ফেরান ভুটান গোলরক্ষক। এরপরই দারুণ শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বক্সের জটলার ভেতর থেকে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মান্ডা। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরিরা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com