রবিবার, ০৮:৪৯ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

২১ বছর অপেক্ষার পর ব্রহ্মাণ্ড সুন্দরী ২১ বছরের হারনাজ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৭ বার পঠিত

ভারতবাসীর ২১ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ হলো। ইসরায়েলের ইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম পর্বে ৮০ প্রতিযোগীকে টপকে হারনাজ সাঁধুর মাথায় উঠল মুকুট।

চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সাঁধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ। ২০০০ সালে ব্রহ্মাণ্ড সুন্দরীর মুকুট মাথায় ওঠে লারা দত্তের।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকদের তরফে টুইটার হ্যান্ডেলে এ খবর জানানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র মুকুট উঠল মিস ইন্ডিয়ার মাথায়।’

হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হীরাখচিত মিস ইউনিভার্সের তাজ তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও সাড়া বিশ্বে ঝড় তোলে। ভারতের প্রতিযোগীরা এ পর্যন্ত ছয় বার বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন। তাঁরা হলেন—মানুষি ছিল্লার (২০১৭), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০), যুক্ত মুখী (১৯৯৯), ডায়ানা হেডেন (১৯৯৭), ঐশ্বরিয়া রাই (১৯৯৪) ও রেইতা ফারিয়া (১৯৬৬)।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com