রবিবার, ০৩:৩৮ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করছে ইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহসহ দেশজুড়ে কার্যক্রম পরিচালনার সময় আনুমানিক সংখ্যার চেয়ে বেশি ভোটার তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই হবে সম্ভাব্য ভোটারদের জন্য শেষ নিবন্ধন প্রক্রিয়া। নির্বাচনী তালিকা আইন ২০০৯ অনুসরণ করে চলতি বছরের ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত চারটি ধাপে হালনাগাদ সম্পন্ন করতে ইসির গণনাকারীরা বাড়ি বাড়ি পরিদর্শন করেছেন। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতির হার ৮ দশমিক ৫৯ শতাংশ বলে জানিয়েছে কমিশন।

ইসির কর্মকর্তারা জানান, হালনাগাদ কর্মসূচিতে ৯৮ লাখ ৭০ হাজার ৯৭০ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে, যা আনুমানিক সংখ্যার চেয়ে ১২ লাখ ৫৫ হাজার ২৩৩ বেশি। ৪৭ লাখ ৭৮ হাজার তিনজন নারী, ৫০ লাখ ৯২ হাজার ৭১৬ জন পুরুষ ও ২৫১ জন তৃতীয় লিঙ্গের নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ভোটার তালিকা থেকে ১৭ লাখ ৯ হাজার ৩২১ জনের নাম বাদ দেয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে।

ইসি ২০০৫ সালের ১ জানুয়ারি, ২০০৬ সালের ১ জানুয়ারি এবং ২০০৭ সালের ১ জানুয়ারি তারিখে বা তার পরে জন্মগ্রহণকারী নাগরিকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। ১৮ বছর সম্পন্ন হলে এই ব্যক্তিরা পর্যায়ক্রমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।

এ বছর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৬৪ লাখ টাকা, যা আগেরবারের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।

আগামী বছরের ২ মার্চ জাতীয় ভোটার দিবসে ভোটারদের চূড়ান্ত ও হালনাগাদ তালিকা প্রকাশ করবে ইসি। ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির পর থেকে এপর্যন্ত পাঁচবার হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকা।

নির্বাচন কর্তৃপক্ষের কাছে বর্তমানে ১১ কোটি ৩২ লাখেরও বেশি ভোটারের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, নারী পাঁচ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৪৫৪ জন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com