মঙ্গলবার, ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হাতাহাতি রংপুর সিটি করপোরেশনে ‘ডিজিটাল’ ডাকাতি আ.লীগের সাবেক মন্ত্রী এমপি অব্যাহতি পাচ্ছেন মানব পাচার মামলায় আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ জুলাই আন্দোলনে হামলায় জাবিতে মদদদাতা শিক্ষকদের বিভিন্ন মেয়াদে শাস্তি যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠে ছেড়েছে ইরান যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

কাতার বিশ্বকাপে জঙ্গি হামলার ডাক আইএসের!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, আসরটি নিয়ে ততই বিতর্ক উঠছে। তবে আয়োজক দেশ তাদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না। কিন্তু এরই মাঝে নতুন সংকট দেখা দিয়েছে। বিশ্বকাপ চলাকালীন কাতারে জঙ্গি হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইএস)-এর সমর্থকেরা। এমনটিই জানিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

খবরে বলা হয়, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে সন্ত্রাসের এই ডাক দিয়েছে। তারা আসরটি চলাকালীন জঙ্গি হামলার কথা বলেছে। জানা যায়, বিশ্বকাপের সময় এই গোষ্ঠীর লক্ষ্য হল, যারা আইএস-এর বিরোধিতা করে এসেছে। যেমন, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স। শুধু সে সব দেশের ফুটবলারদের ওপর আক্রমণ করা হবে। এমনকি সেসব দেশ থেকে যেসব দর্শক বিশ্বকাপ দেখতে এসেছেন, তাদের ওপরও হামলা করা হবে।

টেলিগ্রাম থেকে যেসব বার্তা আদানপ্রদান হয়েছে, তা অনেকটা এমন,  ‘‘পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।’ জানা গিয়েছে, তারা মনে করছে, সারা বিশ্বের এত মানুষকে একসঙ্গে আর পাওয়া কঠিন হবে। তাই যা করার, এখানেই করতে হবে।
এদিকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দুটি ‘ইনফোগ্রাফিক্স’ও ছড়িয়ে পড়েছে। একটায় রয়েছে সেসব দেশের নাম, যারা জোটবদ্ধ ভাবে আইএস-কে হারানোর ডাক দিয়েছে। আর দ্বিতীয়টায় রয়েছে, কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সব ক’টি দলের নাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com