বৃহস্পতিবার, ১১:৩৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আগৈলঝাড়ায় ছাত্রদল নেতাকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

বরিশালে বিএনপির গণসমাবেশে অংশগ্রহণ করায় আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার সকালে উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতা শাহেদ জানান, হামলার পর ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা হাসপাতালে লাঠিসোটা নিয়ে মহড়া দেয় যাতে তিনি চিকিৎসা নিতে না পারেন। হাসপাতালে না পেয়ে হামলাকারীরা তার বাড়িতেও হান দেয়। তিনি আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শাহেদ জানান, কাঁচাবাজার করার জন্য রোববার বেলা ১১টার দিকে তিনি গৈলায় যান। বাজার শেষে ফেরার সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লার নেতৃত্বে ৮-১০ জন তাকে ঘিরে ধরেন। এসময় বরিশালে বিএনপির গণসমাবেশে কেন অংশ নিয়েছেন তা জানতে চেয়ে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। পরে হামলাকারীরা পাশের দোকান থেকে লাঠিসোটা আনার সময় তিনি আত্মরক্ষার্থে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান। হামলাকারীরা তাকে ধাওয়া করে এবং তার মোটরসাইকেল নিয়ে চলে যায়।

এসব অভিযোগ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত বলেন, ছাত্রদল নেতা রাতুলের ওপর হামলা হয়েছে বলে তিনি বিকেলে শুনেছেন। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না। উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ায় ছাত্রদল নেতা তার নাম বলেছেন।

সৌরভ মোল্লা বলেন, ছাত্রদল নেতা শাহেদ সকালে গৈলা বাজারে এসে গর্ব করে বলতে থাকেন, বরিশালে তাদের সমাবেশ সফল হয়েছে। তার দল (বিএনপি) খুব শিগগিরিই ক্ষমতায় আসছে। তিনি আওয়ামী লীগ নেতাদের নাম ধরে গালাগালিও করেন। শাহেদ এসব করলেও তাকে কেউ কিছু বলেনি। মোটরসাইকেলও ছিনতাই হয়নি। শাহেদ মিথ্যাচার করছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনাটি তিনি জানেন না। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com