সোমবার, ০১:২৬ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

ক্যাঙারু কোর্টের মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থী দুই আইনজীবী। তারা হলেন- হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে তারা ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। শুনানি শেষে তাদের মন্তব্যে আদালত অবমাননা কতটা গুরুতর হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

এদিকে শুনানিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট মামলা ছাড়া অন্য আওয়ামীপন্থি আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে একজন বিচারক অসুস্থ থাকায় সেদিন শুনানি পিছিয়ে দেওয়া হয়। ওই দিনও অভিযুক্ত দুই আইনজীবী আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। তাদের সঙ্গে আওয়ামীপন্থী আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার স্বার্থে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ওই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন, ১৬ সেপ্টেম্বর, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত দুজন আইনজীবী হওয়ায় তাদের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com