বৃহস্পতিবার, ১১:৩৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কাল থেকে ৯-৪টা সূচিতে চলবে অফিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

করোনার সময়ের পর আবার অফিসের সূচিতে আসছে পরিবর্তন। কাল থেকে নতুন সময়ে চলবে অফিস । সকাল ৯টা থেকে শুরু হবে আর শেষ হবে বিকেল ৪টায়।

শীতের মওসুমকে সামনে রেখে অফিসের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। গত ৩১ অক্টোবর মন্ত্রীসভার বৈঠকে নতুন সময়সূচির অনুমোদন দেয়া হয়। যা কার্যকর হবে আগামীকাল থেকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত অফিস সূচি সকাল ৯টা থেকে শুরু হেয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুসাঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।

বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com