সোমবার, ১২:৪১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

বাগেরহাটের তানু হত্যা : মূল হোতাসহ আটক ৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২০৭ বার পঠিত

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ওরফে তানু ভূঁইয়া (৩৫) হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকায় হত্যার মূল হোতা ফরিদ শেখের ফুফুর বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

রোববার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক প্রেস ব্রিফিং করে আটকদের নাম ঠিকানা প্রকাশ করেন। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হত্যাকাণ্ডের মূল হোতা বাগেরহাটে শহরের বাসাবাটি এলাকার টুটুল শেখের ছেলে ফরিদ শেখ (২৮), জামাল মিস্ত্রীর ছেলে মনির (২৬), আলী আকবরের ছেলে রাতুল শেখ, সোবহানের ছেলে সিরাজুল (২৭), এসমাইল শেখের ছেলে আলামিন (৩০), রুস্তমের ছেলে সুমন (২৬), বাসাবাটি কাড়াপাড়ার সোহাগ (২৫), পুর্ব বাসাবাটির মোসলেম শেখের ছেলে মুকুল শেখ (৫৩) ও বাসাবাটির মৃত সোবহান শেখের ছেলে কবির শেখ (৫০)।

তারা সবাই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকায় ফরিদ শেখের ফুফুর বাড়িতে আত্মগোপন করেছিল বলে পুলিশ জানায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ডিবি, ডিএসবি ও থানা পুলিশ যৌথভাবে আসামিদের আটক করে।

উল্লেখ্য, শুক্রবার সাড়ে ১০টার দিকে আটককৃতরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ওরফে তানু ভূঁইয়াকে গুলি করে হত্যা করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এলাকায় আধিপত্য বিস্তারের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ সুপার জানান।

এদিকে তানু ভূঁইয়ার স্ত্রী কানিজ ফাতেমা বাগেরহাট সদর মডেল থানায় মোট ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো সাত থেকে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com