বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা?

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

আগামীকাল পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হবে এবারের মহাযজ্ঞ। এর আগেই টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে থাকা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।

যেই তালিকায় স্বাভাবিকভাবেই নেই কোনো বাংলাদেশী। সর্বোচ্চ তিনজন আছেন ইংল্যান্ড থেকে। ভারত ও পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দু’জন করে ক্রিকেটার। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকেও আছেন একজন করে।

প্রকাশিত তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন বিরাট কোহলি (ভারত), সুর্য কুমার যাদব (ভারত), শাদাব খান (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), স্যাম কারেন (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)।

আসর সেরার দৌঁড়ে এগিয়ে থাকা বিরাট কোহলি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে প্রায় ৯৯ গড়ে করেছেন ২৯৬ রান। স্ট্রাইক রেট ১৩৭। সতীর্থ সূর্য কুমার যাদব ৬ ম্যাচে করেছেন ৬০ গড়ে ২৩৯ রান। স্ট্রাইকরেট ১৯০।

তবে ফাইনালে জ্বলে উঠলে শাদাব খান যাবেন এগিয়ে। শাদাব ৫ ম্যাচে ২৬ গড় আর ১৭৮ স্ট্রাইকরেটে করেন ৭৮ রান, তবে বল হাতে ৬.৫৮ ইকোনমিতে আছে ১০ উইকেট।

সতীর্থ হিসেবে শাদাব পাচ্ছেন শাহিন আফ্রিদিকেও। ৬ ম্যাচে ১০ উইকেট আছে এই পেসারের। ফাইনালে বল হাতে উত্তাপ ছড়ালে, টুর্নামেন্ট সেরার পুরস্কার চলে যেতে পারে তার হাতেও।

ইংল্যান্ড থেকে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে লড়াইয়ে আছেন স্যাম কুরান। ১৯৯ রান নিয়ে আছেন জশ বাটলারও।

তবে ২১১ রান নিয়ে এই দু’জন থেকেও এগিয়ে আছেন এলেক্স হেলস। ফাইনালে ব্যাট হাতে ভালো করলে তার সামনেও সুযোগ থাকবে।

তাছাড়া ৮ ম্যাচে ২৮ গড়ে ২১৯ রান ও ১০ উইকেট নিয়ে সিকান্দার রাজা আর ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাও আছেন এই দৌড়ে বেশ এগিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com