রবিবার, ১১:০৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যুবলীগের মহাসমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের মহাসমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সমাবেশস্থলে যোগ দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল থেকেই আওয়ামী যুবলীগের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবলীগের মহাসমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বাস, পিকআপ, মোটরসাইকেলে করে সমাবেশে যোগ দিয়েছেন তারা।

সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান বর্ণাঢ্য সাজে সেজেছে। লেকের পূর্বপ্রান্তে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ব্যানার-ফেস্টুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com