মঙ্গলবার, ১১:৪৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সভা শুরুর একদিন আগেই মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

আগামীকাল ১২ নভেম্বর শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সমাবেশস্থলে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে যান। এ সময় তিনি মঞ্চে উঠে সমাবেশের প্রস্তুতি দেখেন। আগামীকাল শনিবার সকাল ১১টায় এই মাঠে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে অংশ নিতে মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা আগের দিনই পৌঁছে গেছেন ফরিদপুরে। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির দুই সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান মির্জা ফখরুলের সঙ্গে সমাবেশস্থলে যান।

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ গণমাধ্যমকে বলেন, ‘তিন দিন ধরে সমাবেশস্থলে লোক আসছেন। আজ জুমার নামাজের পর থেকেই সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।’

‘সরকার সমাবেশে যেতে বাধা সৃষ্টি করছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তার কড়া জবাব দেবো এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে। এখান থেকে আমরা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেবো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com