বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইনালের পথে ইংল্যান্ডের বাধা ১৬৯ রান

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৪২ বার পঠিত

বিরাট কোহলির ব্যাটে ভর করে ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিলো ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট ১৬৮ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল।

টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ক্রিস ওকসের শিকার হয়ে ব্যক্তিগত ৫ রানে ফিরেন লোকেশ রাহুল। শেষ দুই ম্যাচে জোড়া অর্ধশতক হাকানোয় এই ম্যাচেও তার দিকে তাকিয়ে ছিল ভারতবাসী। তবে আজ আর হয়নি, হতাশ করেছেন রাহুল।

হতাশ করেছেন অধিনায়ক রোহিত শর্মাও। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে ২৮ বল থেকে ২৭ রান করে আউট হন ভারতীয় এই ওপেনার। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬২ রান।

এইদিন আর সূর্য উত্তাপ ছড়াতে পারেনি, সম্ভব হয়নি সব আলো নিজের করে নিতে। প্রখর হয়ে জ্বলে উঠার আগেই নিভে গিয়েছে। আদিল রাশিদের শিকার হয়ে সূর্যকুমার যাদব ফিরেছেন ১০ বল থেকে ১৪ রানে। তবে বিরাট কোহলির দৃঢ়তায় ১৫ ওভারে ভারত পৌঁছায় তিন অংকের ঘরে।

১৮তম ওভারে ক্রিস জর্ডানের শিকার হয়ে ফেরার আগে হার্দিক পান্ডিয়ার সাথে গড়ে তুলেন মূল্যবান ৪২ বলে ৬১ রানের জুটি। বিরাট কোহলি আউট হন ব্যক্তিগত ৪০ বলে ৫০ রানে। তবে বড় মঞ্চে নিজের জাত চেনাতে ভুলেননি হার্দিক পান্ডিয়া, স্যাম কুরানের করা ১৯তম ওভারে ২০ রান যোগ করেন স্কোরবোর্ডে। পাশাপাশি ২৯ বলে পেয়ে যান অর্ধশতকের দেখাও।

শেষ ওভারের শেষ বলে আউট হবার আগে হার্দিক পান্ডিয়া খেলেন ৪ চার ও ৫ ছক্কায় ৩৩ বলে ৬৩ রানের ইনিংস। মাঝে ৪ বলে ৬ রানে ফিরেন রিশভ প্যান্ত। ইংল্যান্ডের হয়ে ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও আদিল রাশিদ।

উল্লেখ্য, আজও প্রথম বলেই ৪ মেরে ভারতের রানের খাতা খুলেন লোকেশ রাহুল। কাকতালীয়ভাবে প্রথম সেমিফাইনালেও নিউজিল্যান্ড ও পাকিস্তান উভয় দলই প্রথম বলে ৪ মেরে নিজেদের ইনিংস শুরু করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com