রবিবার, ১০:২৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বিয়ের দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। দেড় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইসমাইল (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ নাছরিন আক্তার কাজল (১৮) কেরানীগঞ্জ উপজেলার আটিবাজার সুমন হাউজিং এলাকার বাসিন্দা।

নিহত ইসমাইলের চাচা মো. আব্দুল হান্নান জানান, কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় মাত্র দেড় মাস আগে তাদের বিয়ে হয়। গতকাল রাতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে বাসার ফেরার পর বাড়িতে ঢোকার মেইন গেট বন্ধ থাকায় নিহত ইসমাইলের বাবা আলী চারতলার ফ্লাট থেকে ছেলেকে বারান্দা দিয়ে গেটের চাবি নিচে ফেলতে বললে তা বিদ্যুতের তারে আটকে যায়।
পরবর্তী সময়ে ছেলে ইসমাইল বিদ্যুতের তার থেকে চাবি সরাতে গিয়ে এসএস পাইপ দিয়ে খোঁচা দিলে শরীরে বিদ্যতায়িত হলে চিৎকার করে। এ সময় পাশে থাকা স্ত্রী কাজল তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মো.আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। নিহত দম্পতির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com