বুধবার, ০১:২১ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারারাত বৃষ্টির পর সকালে আকাশের মুখ ভার : ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের ভাগ্য কি!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

চলতি টি-২০ বিশ্বকাপের একাধিক ম্যাচে বড়সড় প্রভাব ফেলেছে বৃষ্টি। প্রকৃতির প্রতিবন্ধকতায় প্রভাব পড়েছে একাধিক ম্যাচে। সুপার টুয়লেভে ভারতের কোনো ম্যাচ পরিত্যক্ত না হলেও ইংল্যান্ড বৃষ্টির জন্য মাঠে নামতে পারেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই অবস্থায় অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকূটি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ম্যাচের আগের দিন সারারাত বৃষ্টি হয়েছে অ্যাডিলেডে। ম্যাচের দিন সকালেও আকাশের মুখ ভার। গাঢ় মেঘে ঢেকে রয়েছে শহর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ম্যাচের দিনেও। তবে তা ম্যাচের সময়ে নয়।

বৃহস্পতিবার সকালের দিকে অ্যাডিলেডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা নিতান্ত কম। তবে মেঘলা আবহাওয়া ও আগের রাতের একটানা বৃষ্টির জন্য আবহাওয়ার উল্লেখযোগ্য বদল চোখে পড়তে পারে। বিশেষ করে উষ্ণতা কমতে পারে অনেকটা।

বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ালে কী হবে :
বৃহস্পতিবার বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলেও কোনো চিন্তা নেই। কেননা, সেমিফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। যদি অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের খেলা আয়োজন করা না যায়, তবে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।

রিজার্ভ ডে-তেও ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে :
রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ আয়োজন করা না যায়, তবে সুপার টুয়েলভের লিগ টেবিলে যে দলের অবস্থান ভালো, তারা ফাইনালের টিকিট হাতে পাবে। সেক্ষেত্রে গ্রুপ টুয়ের এক নম্বর দল টিম ইন্ডিয়া ফাইনালে চলে যাবে। ছিটকে যেতে হবে গ্রুপ ওয়ানের দু’নম্বর দল ইংল্যান্ডকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com