বুধবার, ০১:১৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

র‌্যাংকিংয়ে লিটন-নাসুম-মোস্তাফিজের উন্নতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৫১ বার পঠিত

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার লিটন দাস, স্পিনার নাসুম আহমেদ ও বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের।

টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে জায়গা করে নিয়েছেন লিটন। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই সেরা র‌্যাংকিং।

মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ২ ধাপ এগিয়ে এখন আছেন ৪৭তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে বাংলাদেশের পঞ্চম ও শেষ ম্যাচে ৫৪ রান করেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো সেরা ১০০তে জায়গা পাওয়া শান্ত আছেন ৩৯৮ রেটিং নিয়ে ৮৮ নম্বরে।

বোলিং র‌্যাংকিংয়ে ৬ ধাপ উন্নতি হয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন নাসুম। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা এখন নাসুমই। ৫ ধাপ এগিয়ে মোস্তাফিজ আছেন ৩৬তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ৩১তম স্থানে, পেসার তাসকিন আহমেদ আছেন ৫০ নম্বরে ও হাসান মাহমুদের অবস্থান ৮৩তম।

বোলিং র‌্যাংকিংয়ে আবারো শীর্ষস্থান দখলে নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। গত শনিবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ রানে ২ উইকেট নেন ডি সিলভা। এতে এ পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান ডি সিলভা। এখন পর্যন্ত প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ পর্ব মিলিয়ে ৮ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পান হাসারাঙ্গা। ৭০৪ রেটিং আছে হাসারাঙ্গার। ৬৯৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অছেন রশিদ।

৮৬৯ রেটিং নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। ২৫২ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com