রবিবার, ১০:২৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিলেটে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

সিলেটে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার রাত ১২টার দিকে মহানগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সারওয়ার। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, এর আগে নগরের চৌহাট্টা এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জরুরি সভা করে। সভা থেকে ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের’ বিরুদ্ধে গত রোববার রাতে নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নির্মিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ করা হয়।

আওয়ামী লীগের ওই সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরই রাত ১২টার দিকে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাবে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করা হয়েছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com