সোমবার, ১২:৫৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলীর জামিন নামঞ্জুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২১২ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেপ্তার সেই ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৩ নভেম্বর বাবলীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম। সেদিন আদালত বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আজ জামিন শুনানির দিন ঠিক করেন। সে অনুযায়ী আজ জামিন শুনানির পর তা নামঞ্জুর হয়।

এর আগে গত ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার কর হয়।
মামলা সম্পর্কে পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা থানায় মামলা করেন। পরে এই মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরির পর বাবলী আক্তারের হেফাজতে নেওয়া হত এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হত।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাসিন্দা। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com