শনিবার, ১১:৩৪ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

আ.লীগ কার্যালয়ে ভাঙচুর : বরিশালে ইশরাকসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এ মামলা হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: হেলালউদ্দিন জানান, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ীর কাছ থেকে পাওয়া অভিযোগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি উল্লেখ করা হয়। যার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় মামলা করা হয়। তিনি বলেন, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ সরদার বলেন, শনিবার সকাল ৬টার দিকে বাজারের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকে প্রায় ৭০টি গাড়ির এক গাড়িবহর।

এরপর ইশরাক হোসেনের গাড়িবহরে থাকা বিএনপি কর্মীরা বাজারে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে এবং ভাঙচুরের পর সাতটি মোটরসাইকেলে আগুন দেয়ার চেষ্টা করে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, হামলায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাশ কবিরাজ ও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত শিকদারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ওই দিন সকালে ইশরাক হোসেন দাবি করেন, বরিশালে দলের বিভাগীয় সমাবেশস্থলে যাওয়ার পথে তার গাড়িবহরে হামলায় নয়জন আহত হয়েছেন।

বিএনপি নেতাকর্মীরা বলেন, বিএনপির ঢাকা দক্ষিণ সিটি শাখার নেতা ইশরাকও অক্ষত ছিলেন এবং সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছান। হামলার সময় বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।

ইশরাক জানান, সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গাড়িবহরে হামলা চালায়।

হামলায় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল হক ও মামুন ভূঁইয়াসহ বিএনপির নয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com