শনিবার, ১১:৩৩ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

বরিশাল বিভাগীয় গণসমাবেশ দু’দিন আগেই মিছিল-শ্লোগানে সরগরম বেলস ময়দান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুই দিন আগে মিছিল-স্লোগানে সরগরম হয়ে উঠেছে বরিশালের বেলস ময়দান। বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২, সকাল থেকেই বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা এসে বেলস ময়দানে জড়ো হচ্ছেন।

এছাড়া বেলস ময়দানে একদিকে চলছে মঞ্চ নির্মাণের কাজ। অন্যদিকে ব্যানার ফেস্টুন লাগাচ্ছেন নেতা-কর্মীরা। আর দলে দলে নেতা-কর্মীরা এসে মিছিল আর স্লোগানে মুখর করে রেখেছেন পুরো উদ্যান।

পটুয়াখালীর গলাচিপা থেকে আসা যুবদল কর্মী সাদিকুর রহমান জানান, বাস চলাচল বন্ধ ঘোষণা করে দেওয়ায় দুদিন আগেই বরিশালে এসেছি। কোনো হোটেল খালি না থাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছি।

বরগুনা থেকে আসা এক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম জানান, নেতা-কর্মীদের নিয়ে বুধবার রাতেই বরিশালে এসেছি। দুদিন আগে থেকে হোটেল বুকিং দিয়ে রাখায় কোনো রকমে রুম পেয়েছি।

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু জাফর দিদার বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় কোনো রকম নৌকা দিয়ে ফেরিতে পার হয়ে বরিশাল পৌঁছেছি। তাও আমাদের অনেক নেতা-কর্মীকে ফেরির স্টাফরা জোর করে নামিয়ে দিয়েছে।

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন সিকদার বলেন, কোথাও কোনো হোটেল খালি পাইনি। আজ রাতে নেতা-কর্মীদের নিয়ে মাঠেই থাকব। জানি হোটেলে খাবার থাকবে না। এজন্য আমাদের নেতারা মাঠে খাবারের ব্যবস্থা করবেন।

গণসমাবেশ বাস্তবায়ন কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, আওয়ামী লীগের অপকৌশলের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের পাল্টা জবাব হচ্ছে দুদিন আগেই মাঠে আসছেন তারা। সরকার কোনো বাধা সৃষ্টি করে বরিশালের গণসমাবেশ বানচাল করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com