রবিবার, ০৮:৫৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পাটুরিয়া-দৌলতদিয়ায় সোয়া ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পঠিত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশায় কারণে মার্কিং বয়া ও চর দৃশ্যমান না হওয়ায় ভোর সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো: খোরশেদ আলম।

তিনি বলেন, ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com