বুধবার, ০৪:২৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

সহপাঠিদের থেকে অনুপ্রাণিত হয়ে ইবি ছাত্রীর ইসলাম গ্রহণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

মুসলমান সহপাঠিদের থেকে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী তার ফেসবুকে আদালতে স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

ইসলামী বই পড়ে ও ইন্টারনেটে ওয়াজ শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ইসলাম ধর্ম গ্রহণকারী ওই তরুণীর বর্তমান নাম ত্বহিরা তাসনীম আয়াত। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুরের শ্যামল দত্তের মেয়ে।

জানা যায়, ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালতে হলফনামায় স্বাক্ষর করেন ওই ছাত্রী। এর মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি। একই সাথে তার আগের নাম সুপ্রিতী দত্ত তমা পরিবর্তন করে ত্বহিরা তাসনীম আয়াত নাম গ্রহণ করেন।

হলফনামায় তিনি বলেন, ইন্টারনেটে ইসলামিক ওয়াজ শুনে এবং বিশ্ববিদ্যালয়ের মুসলিম সহপাঠীদের সাথে মেশার পর তার মাধ্যমে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন ইসলামিক বই পড়ে তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে জানার পর বিশ্বাস জন্মে যে, ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের মুক্তি সম্ভব। সে মোতাবেক তিনি একজন আলেমের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ফেসবুক পোস্টে নওমুসলিম ত্বহিরা বলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আট বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com