বৃহস্পতিবার, ০৭:৩৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

ছাত্রলীগের ১৪ জনের নামে মামলার আবেদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশের জন্য রেখেছেন।

মামলার আসামিরা হলেন- মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাঁধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৌকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা।

মামলায় বলা হয়, গত ৭ অক্টোবর আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ স্মরণসভার আয়োজন করে। এরপর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্টো ছাত্রলীগের সহায়তায় তাদের ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে গত ৮ অক্টোবর তাদের বিরুদ্ধে সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করেন। ওই মামলায় ২৪ জনের রিমান্ড শুনানির দিন ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

ছাত্রলীগের মামলার আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com