রবিবার, ০২:২৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সিলেটে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৩৫ বার পঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে উপজেলার লামাকাজিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, পুলিশ ওই এলাকায় কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

চেয়ারম্যান ধলা মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে লামাকাজি বাসস্ট্যান্ডে টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়ে ওই এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com