বুধবার, ০৫:১৯ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হাইকোর্টের রেজিস্ট্রার হলেন নারায়ণগঞ্জের জেলা জজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান। গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এ ছাড়া রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হোসেন লাবুকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।
গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর গত ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সবশেষ ১০ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেলেন জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com