সোমবার, ১২:৫৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

কড়া নিরাপত্তায় এক হলেন শাকিব-বুবলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৪১ বার পঠিত

গত দুদিনের নানা ঘটনার পর থেকেই আড়ালে ছিলেন তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলী।  গতকাল থেকে তাদের দুজনের বাসার সামনে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও ইউটিউবাররা অবস্থান নিলেও দেখা পাননি এই দুই তারকার।

অবশেষে জানা গেলে আজ শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গানে রোমান্স করছেন তারা।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির সব শুটিং শেষ। শুধু একটি গানই বাকি। ফলে শাকিব-বুবলী দুজনেই চাইছেন কাজটি যেভাবেই হোক শেষ করে দিতে। আজ শুটিংয়ের শিডিউল থাকলেও জনসমাগম এড়ানোর জন্য বিষয়টি গোপন রাখা হয়।
‘লিডার-আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। এর সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন এবং যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন ও পরিচালক তপু খান।

কয়েকদিন আগে ‘বেবি বাম্প’-এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনা তোলেন এই নায়িকা। এরপর শুক্রবার চিত্রনায়ক শাকিব খান ও বুবলী নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে জানান দেন, শেহজাদ খান বীর নামে তাদের আড়াই বছর বয়সী ছেলে সন্তান আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com