শনিবার, ০১:১৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘বেবি বাম্প’ নিয়ে যা বললেন বুবলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। আজ ছবিটি পোস্ট করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বুবলী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে বুবলী সাংবাদিকদের বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে…। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাব।’

২০২০ সালের ফেব্রুয়ারির দিকে ‘উধাও’ হন বুবলী। সে সময় গুঞ্জন উঠেছিল এ চিত্রনায়িকা মা হয়েছেন। তবে সে গুঞ্জন অস্বীকার করে ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে এসে বুবলী নজানিয়েছিলেন, তিনি এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলেন।
আজ দুপুরে শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে বুবলী এই ছবি প্রকাশ্যে আনেন। যা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে হইচই। সঙ্গে বুবলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে অনেকেই।

তবে বিষয়টি নিয়ে বুবলী মুখ না খুললেও বুললী ফেসবুকে এক স্ট্যাটাসে হ্যাশট্যাগ দিয়ে স্মরণ করেছেন তার মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনকে। ক্যাপশন তিনি লিখেছেন, ‘মি উয়িথ মাই লাইফ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com