রবিবার, ১০:৩৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মির্জাপুরে বাঁশতৈলে পুলিশ ফাঁড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার পঠিত

মির্জাপুরে বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আকট লেবু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি ফাঁড়ি হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে পুলিশ ফাঁড়ির হাজতে এ ঘটনা ঘটে। লেবু মিয়া বাঁশতৈল গ্রামের বাহারুদ্দিনের ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার রাতে বাঁশতৈল পশ্চিম পাড়া গ্রামে সখিনা নামে স্বামী পরিত্যাক্তা নারীর নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সখিনার সাবেক স্বামী মফিজুর রহমান ও কথিত পরকীয়া প্রেমিক লেবু মিয়াকে আটক করে। পুলিশ রাতে তাদের দু’জনকে আলাদা কক্ষে আটকে রাখে। লেবু মিয়া সোমবার রাতের কোনো একসময় টয়লেটের রডের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, ’লেবু মিয়ার লাশ থানায় আনা হয়েছে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com