শনিবার, ১১:৪৮ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বানিয়াচংয়ের উত্তরের হাওড় সিমেরআইল প্রজেক্টের পিটেবাড়ী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

মৃতরা হলেন উপজেলা সদরের মজলিশপুর মহল্লার বন্দেরবাড়ী এলাকার মৃত খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৫৫) ও একই এলাকার মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই স্থানে ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে প্রকল্পবাস্তবায়ন অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিহদের পরিবারের লোকজনের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com