বুধবার, ১২:২৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

টঙ্গীতে ডেসটিনির গুদামে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ন্যাশনাল টিউব রোডের ডেসটিনির পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের একটি গুদা‌মে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের পাঁচটি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণ কা‌জে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় আগু‌নে পু‌ড়ে গেছে মেশিন, কাগজপত্রসহ গুদা‌মের বিপুল প‌রিমাণ মালামাল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com