রবিবার, ০৯:০০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বনানীতে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত তাবিথ আউয়াল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হামলায় তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তাবিথ আউয়াল। পুরোনো ছবি 
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের কর্মসূচি শুরুর আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য যখন প্রায় শেষ পর্যায়ে, অপর পাশ থেকে এসে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় তাবিথ আউয়ালসহ বহু নেতাকর্মী আহত হয়েছে।’

আজ সন্ধ্যায় সাতটার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের হোটেল শেরাটন, ঢাকার সামনে মৌন অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। একই সময় বনানীর কাকলী মোড়ের কাছে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি। ছবি: সংগৃহীত

পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বরেন করেন। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মো. মাসুদ প্রমুখ। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে দ্রুত মৌন কর্মসূচি শেষ করা হয়। বিএনপির অভিযোগ, রাত ৭টা ৫০ মিনিটের দিকে কর্মসূচি শেষ হওয়ার পরই কাকলীতে অবস্থানরত একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের নেতাকর্মীদের ধাওয়া দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com