বুধবার, ১২:০৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গান শোনাতে সৌদি যাচ্ছেন মমতাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

সৌদি আরবের জেদ্দায় আগামী ৭ অক্টোবর মঞ্চ মাতাবেন ফোক গানের সুর সম্রাজ্ঞী মমতাজ বেগম। বাংলাদেশ মিউজিকাল শো ‘প্রবাসীদের আনন্দ উৎসব’-এ যোগ দিতে জেদ্দায় যাবেন তিনি।

সৌদি আরব সরকারের অনুমোদিত বাংলাদেশি ব্যবসায়ীদের তত্ত্বাবধানে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মিউজিকাল শো।

গত বুধবার জেদ্দার বাগদাদীয়া কারাম হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আয়োজক কমিটির সদস্য সারতাজুল আলম দিপু।
তিনি জানান, সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তত্ত্বাবধানে এই প্রথম জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে সবচেয়ে বড় মিউজিকাল শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সুর সম্রাজ্ঞী মমতাজ ছাড়াও থাকছেন ৯০ দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও উপস্থাপক কাজল, কণ্ঠশিল্পী ঝিলিক, শিল্পী বাবলী সরকার, কণ্ঠশিল্পী প্রমা শেখ, রাইসা রোস। আরও থাকছে লেজার শো এবং স্থানীয় শিল্পীদের নাচ গান।

আতাউর রহমান ভূঁইয়া ও মারুওয়া উয়াজিউল্লাহর যৌথ সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান হাইফা মাহমুদ নাজি, আয়োজক কমিটির হাবিবুর রহমান ব্যাপারী, কামরুল হাসান জুয়েল, মোশারফ হোসেন খান, মোহাম্মদ মিল্লাত ও আজিজুর রহমান মিলন।

সৌদি আরবে আসার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সুর সম্রাজ্ঞী মমতাজ। এক ভিডিও বার্তায় সৌদি আসার খবর নিশ্চিত করে মমতাজ বলেন, ‘সৌদিতে এর আগে ওমরাহ করতে গিয়েছি। এত বড় গানের অনুষ্ঠানে এই প্রথম অতিথি হয়ে আসছি। সৌদিতে আমার অসাধারণ সব ভক্ত আছেন, আমি খুবই উৎফুল্ল এ সফরের জন্য।’

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান হাইফা মাহমুদ নাজি বলেন,  জেদ্দার আসফান এলাকার আল-ফোরসিয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ মিউজিকাল শো’তে থাকছে বাংলাদেশিসহ বিভিন্ন কোম্পানির স্টল। এ ছাড়া অনুষ্ঠানে থাকছে র‍্যাফেল ড্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com