সোমবার, ০৪:২৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে  গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে জাফর ইকবাল ও আনোয়ার হোসেন বাদল এক মাসের ব্যবধানে আবারও ডুবল চট্টগ্রাম হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১১৬৪ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু জিম্বাবুয়েতে ফেরি ডুবি, নিহত বেড়ে ৮৪

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এখন বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৪২ বার পঠিত

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি। গত সোমবার (১৫ নভেম্বর) ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেই সমীক্ষার ফল।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী,গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। আর বৈশ্বিক সম্পদ বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে চীন।গবেষণায় উল্লেখ করা হয়, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে বেড়ে তা ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ।

গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিনভাগের এক ভাগই চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।গত দুই দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com