মঙ্গলবার, ০৭:৪৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ ২০৩০ বিশ্বকাপেও খেলবেন মদ্রিচ?

যাত্রাবাড়ীতে রেস্তোরাঁয় যেভাবে আগুনের সূত্রপাত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিভাবে আগুনের সূত্রপাত- এ প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনোমনি শর্মা জানান, বাইরে থাকা ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে মিটারে আগুন লেগে যায়। পরে তা প্রথমে পুরো রেস্তোরাঁয় এবং পরে ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা বের হয়ে আসতে পেরেছিল বলে জানা গেছে । তাই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে চার তলা বিশিষ্ট ভবনটির তিন তলা পর্যন্ত পুড়ে গেছে।

এর আগে আজ রোববার সকাল ৭টার দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি চারতলা আবাসিক ভবনের রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com