রবিবার, ০৯:০২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কালাইতার পাড় মসজিদ সংলগ্ন মো: শাহাদাতের মালিকানাধীন পাঁচ তলা ভবনের টপ ফ্লোরে দরজা বন্ধ ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লাশের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। যাতে মেয়েটির নাম লাকি দাস এবং ছেলেটির নাম রবিউল লেখা রয়েছে। এছাড়া পাওয়া গেছে একটি এফিডেভিট কপি যাতে লেখা রয়েছে গত জুনে লাকি দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এর আগে ওই বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে ৯৯৯-এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

বাড়িওয়ালা শাহাদাত জানায়, গত আগস্ট মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে আমাকে জানালে আমি জাতীয় সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন দেই। পরে পুলিশ এসে ভিতর থেকে দরজা বন্ধ ঘর খুলে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। মেয়েটির নাম লাকি দাস এবং ছেলেটির নাম রবিউল। গত জুনে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ বিষয়ে আমরা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com