বুধবার, ১২:০৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘আপনার ঠোঁটে কামড় দিতে চাই’, নারীর আবদারে যা বললেন শাহরুখ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পঠিত

বলিউডের অনেক নায়কের চেয়ে নাকি শাহরুখ খানের রসবোধ একটু বেশিই। সেই রসবোধ দিয়েই বহু ‘দুষ্টু’ প্রশ্নও অনায়াসে সামলে নেন তিনি। এবারও তার নমুনা দিলেন শাহরুখ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রায়ই প্রশ্নোত্তরের খেলায় মাতেন শাহরুখ। টুইটারে তাকে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারেন ভক্তরারা। সে সব প্রশ্নের জবাবও দেন শাহরুখ।

তবে সে সব প্রশ্ন যে সহজ-সরল হয়, তেমন নয়। তেমনই এক ‘দুষ্টু’ প্রশ্নের মুখে পড়লেন শাহরুখ। টুইটারে তার এক নারী ভক্ত প্রশ্ন করেন, ‘আপনার ঠোঁটে কামড় দিতে চাই! আমি কি তা করতে পারি?’ এমন প্রশ্নের উত্তরে একটুও ভ্যাবাচ্যাকা খাননি শাহরুখ। স্বভাবসিদ্ধ রসবোধ দিয়ে তার পাল্টা জবাব দিয়েছেন শাহরুল। তিনি বলেছেন, ‘না, আমি এখনও দাঁত মাজিনি!!!!’

শাহরুখের এমন জবাবে মজে গিয়েছেন তার রসিক ভক্তরা। শাহরুখের রসবোধের তারিফ করেছেন প্রায় চার হাজারের কাছাকাছি ভক্ত। এই প্রশ্ন-উত্তর অবশ্য সাম্প্রতিক নয়। টুইটারে তা ভেসে উঠেছিল সেই ২০১৬ সালে। তবে আবার তা শিরোনাম কাড়ছে।

এমন রসবোধের নমুনা আগেই দেখিয়েছেন শাহরুখ। সেটিও ২০১৬ সাল। সে বারও আর এক ভক্তের ‘সাহসী’ আবদার, ‘আপনার গালের টোলে চুমু খেতে চাই।’ সঙ্গে বেশ কয়েকটি ইমোজি। সে বার অবশ্য শাহরুখ তার ওই ভক্তকে বেশ প্রশ্রয় দিয়েছেন। তিনি তাকে পাল্টা প্রশ্ন করেছিলেনন, ‘কোনটায়? বাঁ-দিকেরটায় না ডান দিকেরটায়?’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com