রবিবার, ১২:০৮ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরো কমে বেড়েছে শীতের দাপট। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের জীবনযাত্রা।

রবিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে এ জেলায়।এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com