রবিবার, ১২:০৮ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

টানা তিন দিন ধরে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। প্রথম দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে ইসি।

সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। আর মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৮ দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। শনিবার ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রবিবার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন জানায়, আসন্ন ইউপি নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

এ ছাড়া দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com