রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আ. লীগ নেতা গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কয়েকশ ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থল ভাঙচুর এবং প্রায় ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার সকাল সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়। পরে তারা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিলো। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com