জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কাজী গোলাম মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ), উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিবস চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার এবং মহিলা দলের নেত্রী তাছলিমা বেগম। আলোচনা সভায় বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন ও খামারিরা। এ ছাড়া সাংবাদিক এএস মামুন ও নাসির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন এলাকার পল্লী প্রাণিচিকিৎসক ও খামারিরা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।