“রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়বো দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণ্যাঢ্য র্যলী ও আলোচনা সভা এবং সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভিটেরিনারি হাসপাতালের
আয়োজনে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম
বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিবস চন্দ্র দাস,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন
মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, নারী নেত্রী তাছলিমা বেগম। বক্তব্য রাখেন ভিটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল
হাসান ফরিদ, মার্ক এগ্রোভেট এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোস্তফা হাওলাদার, মানবাধিকার কর্মি সাংবাদিক আবদুছ ছালেক মামুন।
এ জাতীয় আরো খবর..