বৃহস্পতিবার, ১২:৩৩ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গৌরনদীতে আলোচনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশাল জেলা আদালতের বিচারক নিখোঁজ শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব গাজীপুরে ৮ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৯ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা

গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

‘গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ মানবতার এই চেতনাকে ধারণ করে ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে বরিশালের  গৌরনদীতে মাসব্যাপী  বৃক্ষরোপণ কর্মসূচির শেষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের গৌরনদী-আগৈলঝাড়া আহ্বায়ক কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার। প্রধান অতিথি ছিলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা নির্মল হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, সহকারী শিক্ষক শিল্পী মন্ডল, সংগঠনের সহসাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক পলাশ তালুকদার, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. তাসিন ইসলাম, সদস্যসচিব মো. মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা এবং সদস্য ইসরাত জাহান তাইফা। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সংগঠনের সদস্য ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেন নাফিসা নাওয়াল, দ্বিতীয় তিতির সাহা এবং তৃতীয় রাইসা খান। সংগীত প্রতিযোগিতায় প্রথম হন ভূমিকা ভদ্র, দ্বিতীয় বৃষ্টি সাহা এবং তৃতীয় তিতির সাহা। নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাফসিন আহম্মেদ, দ্বিতীয় কথা বাড়ৈ এবং তৃতীয় আসিয়া আক্তার। সান্তনা পুরস্কার পান অথৈ, মাসুমা, সামিয়া ইসলাম, তাহসিনা, সুমাইয়া অর্পা, তাসনিয়া, মাহমুদ রহমান, বৃষ্টি ও অহনা

পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হংকংপ্রবাসী মানবিক সমাজসেবক লায়ন দিদার সরদার। তাঁর স্বপ্ন ও অনুপ্রেরণায় পরিচালিত সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ,

 বৃক্ষরোপণসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠাতার প্রত্যাশা, জীবনের শেষ দিন পর্যন্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসরাত জাহান তাইভা ও তিতু বালা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com