বুধবার, ০৯:৩২ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রায় ৩০০ মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বার্থী ইউনিয়ন বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্যসচিব চুন্নু সরদারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

মিছিলটি উপজেলার কটকস্থল এলাহী পাম্প ( ঢাকা-বরিশাল) মহা সড়ক থেকে শুরু হয়ে বার্থী বাজার, বাঘমারা, বড় দুলালী, বিএনপি বাজার, বাজগাতী, নন্দনপট্টি ও রাজাপুর প্রদক্ষিণ করে টরকী হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী বক্তব্যে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অন্যায় ও কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এ ধরনের কর্মসূচিকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে। জনগণের স্বার্থ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।

সদস্যসচিব চুন্নু সরদার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠে থাকবে।

মিছিলে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবার বয়াতি, দেলোয়ার হোসেন সরদার, লিটন মাঝী, শাহজাহান ফকির, মিজান মৃধা মিজু ও মো. আব্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা। তাঁদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাম বেপারী, সহসাধারণ সম্পাদক হাবুল খলিফা, শহীদ সরদার, সোহরাব খান, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী মেলকার, সরোয়ার সরদার, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদ চাপরাসি, আনিচ বেপারী, মিন্টু মোল্লা, কাওছার ফকির, লিটন সরদার, রিপন বেপারী, মিন্টু হাওলাদার ও পারভেজ বয়াতি উল্লেখযোগ্য।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এসব ঘটনার প্রতিবাদেই বার্থী ইউনিয়ন বিএনপি এ মোটরসাইকেল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com