বুধবার, ১২:৩৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ ছিল। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই যুবকের সঙ্গে বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি। তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া, বসবাসের অনুমতি না থাকা কিংবা অন্য কোনো কারণে ফেরত পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ওই বাংলাদেশি গ্রিসের নাফপ্লিও এলাকায় ধারণ করা একটি ভিডিওতে বাংলাদেশিদের সেখানে যাওয়ার আহ্বান জানান। ওই এলাকায় কাজের সুযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশ তাদের তল্লাশি করবে না। এমনকি বছরের পর বছর অবৈধভাবে থাকলেও কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তার মতে, এ ধরনের ভিডিও গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে ভুল বার্তা ছড়ায় এবং মানব পাচারকারী চক্রের কাজে লাগতে পারে।

এরপর গ্রিসের পুলিশ ওই বাংলাদেশিকে শনাক্ত করে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় এবং তার বসবাসের অনুমতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ জুন তার বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি গ্রিসে থাকার অনুমতি পেতে তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে প্রতিবারই তার আবেদন প্রত্যাখ্যান করা হয়। একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই আইনজীবী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার গ্রিসে থাকার সুযোগ নিশ্চিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।

প্রোটো থেমার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এ সময়ে ফেরত পাঠানোর হার বেড়েছে ২০ শতাংশ। জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ।

গ্রিস সরকার অভিবাসন নিয়ন্ত্রণে আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি, অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানো এবং নিজ নিজ দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: প্রোটো থেমা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com