মঙ্গলবার, ০৯:৪০ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উদ্‌যাপন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায়

কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি, প্রায় ৫০ বছর ধরে মারকাজে অবস্থানকারী (মুকিম) এবং শুরা পক্ষের দেশি তাশকিলের দায়িত্বশীল ডা. সাইফুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ জোহর সংশ্লিষ্ট মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ প্রায় পাঁচ দশক কাকরাইল মারকাজে অবস্থান এবং দ্বীনি কার্যক্রমে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিতি লাভ করেন। তাঁর ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

আল্লাহ তাআলা মরহুম ডা. সাইফুদ্দিন সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর জীবনের ইলমি খেদমত ও কোরবানি কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com