মঙ্গলবার, ০৯:৩৭ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উদ্‌যাপন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায়

গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উদ্‌যাপন

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ‘ফ্যামিলি ডে-২০২৬’ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

গত শুক্রবার (২৩ অক্টোবর) কুয়াকাটার সমুদ্রসৈকতসংলগ্ন মেরিন ভিউ রিসোর্টের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খোন্দকার কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, তাঁর সহধর্মিণী, ঢাকা ফকিরাপুল ক্লাবের সভাপতি ও দি ডেইলি রিপাবলিকের নির্বাহী সম্পাদক সৈয়দ রিয়াজুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য কাজী আল-আমিন।

দিনব্যাপী আয়োজনে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ পান সাংবাদিকেরা।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে পরিচিতি ও আন্তরিকতা বৃদ্ধিতেও এমন উদ্যোগ ইতিবাচক অবদান রাখে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com