নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এম.পি এ কথা বলেন। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এম.পি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। পরিবার, শিক্ষা, অর্থনীতি, প্রশাসন, রাজনীতি ও সামাজিক উন্নয়ন—প্রতিটি ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। “নারীকে পিছিয়ে রেখে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নিশ্চিত করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।” মন্ত্রী আরও বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তিনি বলেন, নারীর প্রতি সম্মান ও সমঅধিকারের সংস্কৃতি পরিবার থেকেই গড়ে তুলতে হবে। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ পরিবেশ এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করাও জরুরি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়লেও এখনও অনেক নারী অর্থনৈতিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এসব বাধা দূর করে নারীদের আরও বেশি সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে।গৌরনদী উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী তাসলিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী হরি ও দূর্গা মন্দির পরিদর্শন করেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
গৌরনদী প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের শুভক্ষণে শুক্রবার নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দূর্গা মন্দির পরিমর্শন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যদায়) জহির উদ্দিন স্বপন এম.পি।
মন্দির পরিদর্শনের সময় মাননীয় নলচিড়া সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস বনিক-এর সাথে মন্দিরের সার্বিক বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যদায়) জহির উদ্দিন স্বপন এম.পি।
মন্ত্রী বলেন, ন—“এটি আমার নিজের এলাকার পূজা; উৎসব যেন নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেজন্য প্রশাসনের সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।” পূজা উদযাপনে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে স্বয়ং উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তার আশ্বাস প্রদান ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের উৎসাহিত করায় অত্যন্ত আন্তরিকতার সাথে মন্ত্রী কুশল বিনিময় করেন। নলচিড়া সর্বজনীন পূজা উদযাপন পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যদায়) জহির উদ্দিন স্বপনকে( এম.পি) আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানান।