বৃহস্পতিবার, ০১:১৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি লুটের ২২ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’

মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। বুধবার রাতে নু স্টেডিয়ামে ক্যাম্পেওনেস কাপের ম্যাচে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে প্রথম গোলটি করেন মেসি।

মেসির গোলে ম্যাচের ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ও মেক্সিকান লিগের চ্যাম্পিয়নের মধ্যকার এই বার্ষিক লড়াইয়ে শেষ দিকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন কাসেমিরো। নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে প্রথম ম্যাচেই ট্রফি জয়ের স্বাদ পেল মায়ামি।

২৪তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ উঁচু করে বল বাড়িয়ে দেন লুইস সুয়ারেজ। সেই বলে ছুটে গিয়ে নিজের মার্কারকে টপকে লাফিয়ে হেড করেন মেসি। তার বাঁকানো হেড সরাসরি জালে জড়ায়। মেসির জন্য এটি ছিল তুলনামূলক বিরল হেডে করা গোল।

মঙ্গলবার ইন্টার মায়ামির সঙ্গে প্রথম অনুশীলন করেন গনসালেস। ওই দিন সকালে আর্জেন্টিনা থেকে মায়ামিতে পৌঁছান তিনি। অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো ওইয়োসকে সরিয়ে ২৭ আগস্ট গনসালেসকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছিল ক্লাবটি। তবে কাজের অনুমতিপত্র না পাওয়ায় এত দিন দলের দায়িত্ব নিতে পারেননি তিনি।

মায়ামির কোচ হিসেবে প্রথম ম্যাচটিই গনসালেসের জন্য স্মরণীয় হয়ে থাকল। একদিকে মেসি স্পর্শ করলেন ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক, অন্যদিকে নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই ট্রফি জিতল দল।

২০২২ বিশ্বকাপজয়ী মেসি ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোল পূর্ণ করেছেন। কোনো দলের হয়ে ১০০ গোলের মাইলফলকে এটিই তাঁর সবচেয়ে দ্রুত পৌঁছানোর নজির। এর আগে বার্সেলোনার হয়ে ১৮৮ ম্যাচে এবং আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচে ১০০ গোল করেছিলেন তিনি।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারে ৭৬টি, লিগস কাপে ১৪টি, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে একটি গোল করেছেন মেসি।

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ প্রভাব ফেলেছেন আর্জেন্টাইন তারকা। অভিষেকের কয়েক সপ্তাহের মধ্যেই ২০২৩ সালের লিগস কাপ জয়ে দলকে নেতৃত্ব দেন তিনি। মজার ব্যাপার হলো, ক্রুজ আজুলের বিপক্ষেই মায়ামির হয়ে অভিষেকের পর প্রথম গোলটি করেছিলেন মেসি।

ইন্টার মায়ামির অধিনায়ক এরপর ২০২৪ সালে দলকে সাপোটার্স শিল্ড জেতান। সেই মৌসুমে মেজর লিগ সকারে ৭৪ পয়েন্ট নিয়ে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে মায়ামি। গত বছর মেসির দুর্দান্ত পারফরম্যান্সে দলটি জেতে মেজর লিগ সকার কাপও।

ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে এখন মোট গোলসংখ্যা ৯২৯। চলতি মৌসুমে মেজর লিগ সকারে ২২ ম্যাচে ১৯ গোল করে গোলদাতাদের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com