রবিবার, ১০:০৯ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ব্রাজিল দলে নেইমারের অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

ব্রাজিল জাতীয় দলে নেইমারের ফেরার সম্ভাবনা আপাতত শেষ বলে জানিয়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তার দাবি, জাতীয় দলে ফেরার ইচ্ছা নেই নেইমারের। তাই তারকাখচিত এই দলকে এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুনভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছেন কোচ।

আন্তর্জাতিক ফুটবলে নেইমারের অবদান ও সামর্থ্যের প্রশংসা করে আনচেলত্তি বলেছেন, সর্বশেষ বিশ্বকাপে খেলার যোগ্যতা অবশ্যই ছিল সান্তোসের এই তারকা ফরোয়ার্ডের। তবে জাতীয় দলে ফেরার বিষয়ে নেইমার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।

কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার তার অসাধারণ মানের কারণে বিশ্বকাপে খেলার যোগ্য ছিল। কিন্তু সে ইতিমধ্যেই নিশ্চিত করেছে, জাতীয় দলে আর ফিরতে চায় না।’

নেইমারের প্রশংসা করে ইতালিয়ান এই কোচ আরও বলেন, ‘নেইমার এমন একজন খেলোয়াড়, যাকে কোনোভাবেই সহজে প্রতিস্থাপন করা যায় না। তার সামর্থ্য তাকে অসাধারণ ও অনন্য প্রতিভায় পরিণত করেছে। তবে এখন সময় এসেছে তরুণ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের দিকে মনোযোগ দেওয়ার।’

বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পরই দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সামনে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় দলে তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। সেই পরিকল্পনায় নেইমারের জায়গা আর থাকছে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com